1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুষ দাবি ও কারাভোগ: বাঘারপাড়ায় ইউপি সচিব সাময়িক বরখাস্ত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘুষ দাবি ও কারাভোগ: বাঘারপাড়ায় ইউপি সচিব সাময়িক বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘুষ দাবি ও ফৌজদারি মামলায় ১৫ দিন কারাভোগের অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা আঃ আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক পত্রে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের পত্রে উল্লেখ করা হয়, নীতিমালাবহির্ভূত কাজ করে দেওয়ার বিনিময়ে মোবাইল ফোনে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আঃ আলিম। তার এই কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৪৪ ধারা অনুযায়ী অসদাচরণ, দুর্নীতিপরায়ণতা ও প্রতারণার শামিল এবং দণ্ডনীয় অপরাধ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের আবু রায়হানের কাছে ঘুষ দাবি করেন আঃ আলিম। ভুক্তভোগী এ বিষয়ে স্থানীয় সরকারের যশোর জেলা উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

অন্যদিকে, আঃ আলিম ধলগ্রাম ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে একটি ফৌজদারি মামলায় গত ১৩ জুলাই আদালতে হাজির হন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালে তিনি ২৭ জুলাই পর্যন্ত মোট ১৫ দিন জেলহাজতে ছিলেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৪০ ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, “বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আঃ আলিমকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar