1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় সৎ ভাইয়ের গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রবাসী - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

লোহাগাড়ায় সৎ ভাইয়ের গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রবাসী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৩৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (২২ আগস্ট), রাত ৯টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে নিজের মাছের প্রজেক্ট পরিদর্শনে গিয়ে সৎ ভাইয়ের সশস্ত্র হামলার শিকার হয়েছেন প্রবাসী সাহাব উদ্দিন। শনিবার (২২ আগস্ট) গৌড়স্থান নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি দ্রুত সরে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগী সাহাব উদ্দিন জানান, তিনি নিজের চাষাবাদ ও মাছের প্রজেক্টের তদারকি করতে গেলে তার সৎ ভাই আবদুল গনি সশস্ত্র অবস্থায় সেখানে উপস্থিত হন। একপর্যায়ে আবদুল গনি তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনার পর আতঙ্কিত প্রবাসী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

সাহাব উদ্দিন বলেন, “নিজের প্রজেক্ট দেখতে গিয়ে আমি এমন হামলার শিকার হব ভাবিনি। ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

ভুক্তভোগী জানান, এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবদুল গনির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনার সত্যতা, হামলার প্রকৃত কারণ এবং গুলি ছোড়ার ঘটনায় কোনো অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar