1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন প্রেমিকার কাছে ধরা খেয়ে প্রকাশ্যে মার খেলেন বিএম কলেজের শিক্ষার্থী - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের

তিন প্রেমিকার কাছে ধরা খেয়ে প্রকাশ্যে মার খেলেন বিএম কলেজের শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, সকাল ১০টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল নগরের মুন্সিগ্যারেজ এলাকায় একসঙ্গে তিন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগে মো. জাবেদ নামের এক তরুণকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) রাতে ওই তরুণীদের হাতে মারধরের শিকার হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

ভুক্তভোগী তরুণীদের অভিযোগ, জাবেদ প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তাদের বিয়ের আশ্বাস দিতেন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চেয়ে চাপ প্রয়োগ করতেন। এছাড়া এক তরুণী দাবি করেন, জাবেদের পড়াশোনার খরচ, মোটরসাইকেলের কিস্তি ও মুঠোফোন কেনার টাকাও তিনি দিয়েছেন। সম্পর্কের একপর্যায়ে জাবেদ যে একই সঙ্গে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত, তা জানাজানি হলে ভুক্তভোগীরা ক্ষুব্ধ হন।

ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরের বগুড়া রোডের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে আনা হয়। সেখানে তিন তরুণী উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে জাবেদকে মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ভিড় করেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar