1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬), রাত ৯টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও তিনবারের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।

দুর্গাপুর উপজেলায় মোট ৭টি ইউনিয়ন রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপি ছাড়াও জামায়াত, সিপিবি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরাও প্রস্তুতি শুরু করেছেন। তবে বিরিশিরি ইউনিয়নে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আনোয়ার হোসেন খান।

আনোয়ার হোসেন খান এর আগে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া মাদকবিরোধী আন্দোলন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তার সক্রিয় ভূমিকা থাকায় তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন।

বিরিশিরি ইউনিয়নের বাসিন্দারা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। আনোয়ার হোসেন খানকে আমরা সেই নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করি।

ইউনিয়নের বাসিন্দাদের ভাষ্য, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন। এছাড়া দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবেন বলে স্থানীয়রা প্রত্যাশা করেন।

নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন। স্থানীয়দের প্রত্যাশা, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিরিশিরি ইউনিয়নবাসী তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X