1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য: 'থ্রি জিরো' বিশ্ব গড়ার আহ্বান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিটওয়্যার রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের বৈঠক জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য: ‘থ্রি জিরো’ বিশ্ব গড়ার আহ্বান দেশে প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ পাকিস্তানে ইমরান খানের তিন বোন গ্রেফতার, ৩০ দিনের আটকাদেশ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি কুবি শিক্ষকদের নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ, রতনের স্থায়ী বহিষ্কারের দাবি ছাত্রদলের কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ

জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য: ‘থ্রি জিরো’ বিশ্ব গড়ার আহ্বান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, বেলা ১১টা ২৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ‘থ্রি জিরো’ বিশ্বের ধারণা নিয়ে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে শান্তি ও বিভিন্ন পরিভাষার সঠিক অর্থ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

বক্তব্যের শুরুতে ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিল রহমান এবং প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে ধন্যবাদ জানান। বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্বে কূটনীতি ও বিভিন্ন পরিভাষার ব্যবহারে অনেক সময় শব্দের প্রকৃত অর্থ হারিয়ে যাচ্ছে। শান্তির কথা বললে সেটি যেন সত্যিকার অর্থেই শান্তিকে বোঝায়, যুদ্ধকে আড়াল করার কোনো উপায় না হয়—এমন মন্তব্য করেন তিনি।

ক্ষুদ্রঋণের সাফল্য ও গ্রামীণ আমেরিকা

ক্ষুদ্রঋণের ৫০ বছর পূর্তি এবং যুক্তরাষ্ট্রে ‘গ্রামীণ আমেরিকা’র কার্যক্রমের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ২০০৮ সালে নিউইয়র্ক সিটিতে মাত্র ৫০০ ডলারের ঋণ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে ‘গ্রামীণ আমেরিকা’ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ৮ বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে। তিনি জানান, এই ঋণ পরিশোধের হার প্রায় ৯৯.৯৮ শতাংশ। শুরুতে সুবিধাবঞ্চিত হিস্পানিক নারীদের নিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা অন্যান্য জনগোষ্ঠী ও পুরুষদের মধ্যেও সম্প্রসারিত হয়েছে।

সামাজিক ব্যবসা ও স্বাস্থ্যসেবা

সামাজিক ব্যবসার দর্শন তুলে ধরে ড. ইউনূস বলেন, অর্থ উপার্জন আনন্দের হতে পারে, তবে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা আরও বড় আনন্দের বিষয়। বাংলাদেশে সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়ে তিনি জানান, বর্তমানে গ্রামীণ সামাজিক ব্যবসার আওতায় দেশজুড়ে ১৫৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এছাড়া গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য টেলিমেডিসিন সেবা এবং স্বনির্ভর মডেলে আই কেয়ার হাসপাতালের নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান তিনি।

‘থ্রি জিরো’ বিশ্ব গড়ার লক্ষ্য

শিক্ষাব্যবস্থা নিয়ে ড. ইউনূস জানান, চলতি বছরের ডিসেম্বরে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ তাদের শিক্ষা কার্যক্রম শুরু করবে। বিশ্ববিদ্যালয়টির অন্যতম লক্ষ্য হবে ‘থ্রি জিরো’ বা তিনটি শূন্যের ভিত্তিতে একটি নতুন বিশ্ব গড়ে তোলা, যার মধ্যে রয়েছে—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। তিনি বলেন, মানুষ শুধু চাকরি খোঁজার জন্য জন্ম নেয়নি; মানুষ উদ্যোক্তা হিসেবেও নিজের ও অন্যের কর্মসংস্থান তৈরি করতে পারে। গ্রামীণ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা পাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar