মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সুজানগর কার্যালয়ের উদ্যোগে ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে ফলজ গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (৩০ শে সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় এ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক তহিদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কনক কুমার দত্ত। ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, সুজানগর, পাবনা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, সুজানগর, পাবনা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী ও পৌরসভার ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক তহিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা। বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিক সমূহ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দু’ধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চাঁরা বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।