1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২ অক্টোবর), ২০২৬ | বিকেল ৩টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই বনাঞ্চলের পাশে গড়ে উঠেছে শতাধিক করাতকল। করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী সরকারি বনভূমির ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না মালিকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অবৈধ করাতকল চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বিধিমালা অনুযায়ী, সরকারি বনভূমি ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। তবে লোহাগাড়ার দরবেশহাট, চরম্বা, উত্তর কলাউজান ও আধুনগর বাজার এলাকায় এসব বিধিনিষেধ উপেক্ষা করে করাতকল গড়ে তোলা হয়েছে। বিশেষ করে আধুনগর ইউনিয়নের ফার্নিচার মার্কেট এলাকায় বাজারের ১০০ মিটারের মধ্যেই নয়টি করাতকলের অস্তিত্ব পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, চুনতি ও পদুয়া রেঞ্জের বনাঞ্চল থেকে রাতের আঁধারে সেগুন ও আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে এসব করাতকলে আনা হয়। এসব করাতকলের কয়েকটির বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ সোহেল রানা বলেন, “অবৈধভাবে করাতকল স্থাপন দণ্ডনীয় অপরাধ। অবৈধ করাতকলগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar