1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনা জেলাধীন ফরিদপুর উপজেলার ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে পরিচালিত অভিযানে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশ বিস্তাররোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন করা হয়েছে। এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।

অভিযানে উপস্থিত ছিলেন, উম্মে ইমামা বানিন, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর, পাবনা। আরও উপস্থিত ছিলেন, মাহমুদা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), ফরিদপুর, পাবনা। ও ফরিদপুর পৌর প্রশাসক। এ’ছাড়া উপস্থিত ছিলেন, মো: জায়েদুল হাসান (টিপু), বনওয়ারীনগর বাজার বণিক সমিতি’র সাধারণ সম্পাদক। আরও উপস্থিত ছিলেন, মো: আমিনুল হক সাবেরি বনওয়ারীনগর বাজার বণিক সমিতি’র সহ-সভাপতি ও ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য-সচিব। বণিক সমিতির কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, পরিচালক মো: রিপন মল্লিকসহ ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী ০৩ (তিন) মাসব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। সাপ্তাহিক প্রতি শনিবার সকাল ৯টায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। অন্যদিকে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়ানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar