1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধানে খুলনায় সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যার সন্দেহ কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধানে খুলনায় সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন
ছবি। খুলনা আভা সেন্টারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতিনির্ভর সমাধানে দিনবয়াপী সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলীয় প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে প্রকৃতি-ভিত্তিক সমাধান (এনবিএস) বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী খুলনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিফরআরএল প্রকল্পের আওতায় আইইউসিএন বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর খুলনা আভা সেন্টারে দিনব্যাপী এনবিএস-এর পর্যবেক্ষণ, বাস্তবায়ন ও সমন্বয়ের ওপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুইডেন দূতাবাস ঢাকা, বাংলাদেশের অর্থায়নে, সিএনআরএস-এর নেতৃত্বে আইইউসিএন, বেলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিডিও ও প্রেরণা-এর অংশীদারত্বে শ্যামনগর, দাকোপ, কয়রা ও মাগুরায় বাস্তবায়িত হচ্ছে (বিফরআরএল) প্রকল্প।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের প্রকৃতি-ভিত্তিক সমাধান সম্পর্কে ধারণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা এবং বিশেষ করে এনবিএস কীভাবে পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, যোগাযোগ ও দীর্ঘমেয়াদে সমন্বিতভাবে ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে সক্ষমতা তৈরি করা।

দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি, প্রকৃতিভিত্তিক সমাধান, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন, এনবিএস এর ধরন ও প্রয়োগের মানদণ্ড, জলবায়ু বিপদাপন্নতা ও ঝুঁকি নিরুপন, প্রশমন, সুশাসন, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও যোগাযোগ, জেন্ডার অন্তর্ভূক্তিমুলক এনবিএস, মনিটরিং ও ইন্টিগ্রেশন বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ উপকরণে আইইউসিএন এর জন্য বৈশ্বিক মানদণ্ড এনবিসি-এর আলোকে স্থানীয় পর্যায়ে এনবিসি-এর কার্যকারিতা, অন্তর্ভুক্তিমূলক শাসন, জীববৈচিত্র্যের সুফল, অভিযোজনমূলক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি স্থায়ীত্বশীলতা-এর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে শিক্ষক, শিক্ষার্থী, যুব’রা, পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি কৃষি অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন, আইইউসিএন-এর পরামর্শক মো. আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইসরাত জাহান ইমা, ডকুমেন্টেশন ও রিপোর্টিং অফিসার মেহজাবিন মৌ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar