1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে সাত বছরের এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফাঁকা বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী লুৎফর রহমান তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে রক্ষা পায়। পরে বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

সন্ধ্যার পর ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ লুৎফর রহমানকে তার বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাতে থানায় মামলা করেছেন।

আটক লুৎফর রহমান কাদিরপাড়া গ্রামের মৃত মতোয়ালী বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী শিশুটির বাড়ি মনিরামপুর উপজেলার কুদলাপাড়া গ্রামে। বর্তমানে তারা কাদিরপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।

অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লুৎফর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar