1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বুধবার (৭ অক্টোবর), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল ও পাঁচ মামলার পলাতক আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল (৩২) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের কাঠালতলী এলাকার বাসিন্দা।

মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার মো. ফারুক (৪৮), মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশি (৩৫)। এর মধ্যে মো. ফারুকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে এবং তিনি এতদিন পলাতক ছিলেন।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমা (৩৫)। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. সাইদুল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে আবু তালেব, হাসান সুজন ও নিশানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar