1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত - bdtelegraph24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযানঃমালিকসহ ৩৯ নারী পুরুষ আটক অভয়নগরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা রউফ মোল্যা গ্রেফতার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত গাছার কুনিয়ায় বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক উঠান বৈঠক অভয়নগরে আওয়ামীলীগ নেতা রউফ মোল্যা ফের গ্রেফতার  ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৩১ সেনার শেষকৃত্য সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন

সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
বুধবার (১৪ অক্টোবর), রাত ৮টা ২৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার দেবহাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম দেবহাটা উপজেলার বড়শান্তা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে শামীমের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার রাতে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে গেলে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই চিকিৎসাকেন্দ্রে গিয়ে শামীমকে মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় তার ওপর হামলা চালানো হয়। রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

দেবহাটা থানার ডিউটি অফিসার এএসআই ইব্রাহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar