1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের আশ্বাস প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, রাজবাড়ী
সোমবার (২৬ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ০৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে অজ্ঞাত ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন পাংশা উপজেলার পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়লে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রবিন হাসান পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar