1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।   বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী নবীনগরে ড্রাগন চাষে সম্ভাবনা, ৩৫ লাখ টাকা আয়ের স্বপ্ন আলী আজ্জমের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ টঙ্গীর গাজীপুরায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান

বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

​বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইন অমান্যের অভিযোগে মো. মাহবুব রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ না দেওয়ার অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর)  বাঘারপাড়া থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মো. মাহবুব রহমান বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্তান হিসেবে বাবা-মায়ের মৌলিক চাহিদা ও ভরণপোষণ নিশ্চিত করার আইনগত দায়িত্ব থাকলেও মাহবুব রহমান তা লঙ্ঘন করে আসছেন। বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলা ও ভরণপোষণ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করা । মামলার পর থানা পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে অভিযুক্ত মাহবুব রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশ জানায়, পিতা-মাতার ভরণপোষণ আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি সুরক্ষা কবচ। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এবং সমাজে বাবা-মায়ের অধিকার রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করেন, এই ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্বশীল হতে বাধ্য করবে এবং পারিবারিক অবহেলার প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar