1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের ভাগ নিয়ে দ্বন্দ্ব: ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে খুন প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়: বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক

বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের নেতৃত্বে সৈকত ও শাহীন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ,ববি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. সৈকত ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এআইএস বিভাগের শিক্ষার্থী মো. শাহীন আলী।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অনুমোদনে ২০২৬ সালের এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী শিপন সরকার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আইন বিভাগের লিটন রায় এবং ইংরেজি বিভাগের উৎপল সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সিডিএম বিভাগের মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নোমান মাতবর এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. হাসিবুল আলম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. রুবেল, দপ্তর সম্পাদক আইন বিভাগের সাইদ হাসান, উপ-দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের আব্দুল আজিজ, প্রচার সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের মো. করিম এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জার্নালিজম বিভাগের জোবায়ের আল মাহমুদ। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মার্কেটিং বিভাগের মো. মৌতাসিন মোল্লা।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন তথ্য বিষয়ক সম্পাদক নাইমুর রহমান জিন্নাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশিক খান এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. তাহের। এ ছাড়া নয় সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্য কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. সৈকত ইসলাম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফুটবলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নতুন প্রতিভা বিকাশে কাজ করব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাবেক খেলোয়াড় ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শাহীন আলী বলেন, “ফুটবল ক্লাবকে শুধু একটি ক্রীড়া সংগঠন হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব ফুটবলপ্রেমী শিক্ষার্থীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের ফুটবলের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

নতুন কমিটির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফুটবল অঙ্গনে আরও গতিশীলতা আসবে এবং খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar