1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগ - bdtelegraph24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করবে বোর্ড: প্রধানমন্ত্রী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগ কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেল শিক্ষার্থীরা শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান আনসার মহাপরিচালকের শান্ত সাভার ও গাজীপুর: কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা গাজীপুরে পোশাক শিল্পের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি রাঙ্গামাটিতে হারানো ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনী কৌশল ও অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবসহ নানা অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর ধরে তিনি দলের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনা ও বিতর্কের মাধ্যমে এনসিপিকে তার শুরুর আদর্শে ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। তবে এখন আর দলটির পক্ষে সেই আদর্শে ফিরে যাওয়া সম্ভব বলে মনে করেন না তিনি।

তিনি বলেন, “এনসিপি কখনো কখনো নানান ধরনের রাজনৈতিক ভূমিকা নিতেই পারে। কিন্তু তবুও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচী তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রে নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না, বরং বাধা হয়ে দাঁড়াবে।”

পদত্যাগের কারণসমূহ

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রধানত চারটি বিষয় তুলে ধরেন। প্রথমত, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক সংস্কারের রাজনীতি ধারণ করে না। দলটির সঙ্গে জোট করে এনসিপি তার নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়েছে।

দ্বিতীয়ত, এনসিপির নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে ‘বড়’ রাজনৈতিক দলের ‘লেজুড়’ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে এনসিপি। এর ফলে গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনীতির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তৃতীয়ত, গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এনসিপিতে তাদের যথাযথ প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। চতুর্থত, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাবের বিষয়টিও তিনি পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar