1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত - bdtelegraph24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ট্যানারির বর্জ্যে ভেজাল মৎস্য খাদ্য তৈরি: তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন তত্ত্বাবধায়ক কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ জাল দলিলে জমি দখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন রংপুরের লালবাগে ১ হাজার ৭৩৩ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা: প্রথম মুক্তা অধিকারীর দল বাঘারপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ৪টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কায় রোকন ইসলাম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে স্থানীয় ডিস লাইনের মিস্ত্রি হিসেবে কাজ করত।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে কাজে বের হয়ে রোকন মোটরসাইকেলযোগে শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar