মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুর নগরীর লালবাগ চৌকিহাটি এলাকা থেকে ১ হাজার ৭৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশের একটি দল নগরীর লালবাগ চৌকিহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৭৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়মকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আফসানা মরিয়মের পিতার নাম মো. আব্দুল কাইয়ুম।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।