1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের বিজিবির গাড়ি ভাঙচুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ‘রণক্ষেত্র’ যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার চালক আটক ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার

পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি

রংপুর, ১২ নভেম্বর ২০২৬: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে লাগানো পোস্টারগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা পোস্টার অপসারণের পাশাপাশি দেয়াল পরিষ্কার ও পুনরায় রং করার কাজ শুরু করেছেন।

গত ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছিল ছাত্রদল। পরবর্তী সময়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেসব পোস্টার অপসারণে কাজ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পোস্টার সরানোর পর দেয়ালে থেকে যাওয়া কাগজ ও আঠার অংশ পরিষ্কার করে দেয়ালগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পাসের দেয়ালে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে শুরুতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল। তাঁদের আশঙ্কা ছিল, একটি সংগঠনের এমন কার্যক্রম অনুসরণ করে অন্য রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও একই পথে হাঁটতে পারে। এতে কলেজ ক্যাম্পাসের সামগ্রিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাও কঠিন হয়ে পড়তে পারে।

তবে নিজেদের লাগানো পোস্টার নিজেরাই সরিয়ে ফেলা এবং দেয়াল পুনরায় রং করার উদ্যোগ শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ছাত্রদলের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের কয়েকটি ভবনে এখনো পোস্টার রয়ে গেছে। সেগুলোও ধাপে ধাপে অপসারণ করে দেয়াল পরিষ্কার ও রং করার কাজ সম্পন্ন করা হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, এ উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ক্যাম্পাসের কোনো দেয়ালেই রাজনৈতিক, স্বেচ্ছাসেবী কিংবা অন্য কোনো সংগঠনের প্রচারমূলক পোস্টার লাগানো হবে না। এর মাধ্যমে কারমাইকেল কলেজের ঐতিহ্যবাহী স্থাপনা ও ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar