1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) দুপুর ৩টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পোড়াদহ মাঠে এ হামলার ঘটনা ঘটে এবং দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে একই এলাকার জসিম (৩৪) নামে এক ব্যক্তির সঙ্গে নূর মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন বলে অভিযোগ পরিবারের।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা বলেন, “একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar