1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফারাক্কার প্রভাবে পদ্মায় পানিপ্রবাহ কমল ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নদীতে সাঁতার কাটতে নেমে শিশুর মৃ/ত্যু, জাল ফেলে ম/র/দে/হ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ হজযাত্রীদের টিকা গ্রহণের আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড

ফারাক্কার প্রভাবে পদ্মায় পানিপ্রবাহ কমল ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৭ নভেম্বর), ২০২৬ | বিকাল ৩:১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উজানে ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে নদীটির শাখা-প্রশাখা মিলিয়ে অন্তত ১০টি নদ-নদী এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। নদী নিয়ে কাজ করা সংগঠন ‘রিভারাইন পিপল’-এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেওয়ায় পদ্মার বুকে বিশাল চর জেগেছে এবং নদীর স্বাভাবিক গতিপথ সংকীর্ণ হয়ে পড়েছে। এর প্রভাবে পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী শুকিয়ে গেছে। এছাড়া কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদের অবস্থাও সংকটাপন্ন। কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে পানি নেই বললেই চলে, যা অবশিষ্ট আছে তা মূলত বৃষ্টির পানি।

বড়াল নদীর চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম বলেন, “আগে এই নদীতে বড় বড় নৌকা চলাচল করতে দেখেছি। এখন নদীর উৎসমুখে বিশাল চর জেগেছে, পানির প্রবাহ নেই বললেই চলে। নদীর দুই পাশে চর পড়ে মাঝখানে সরু নালার মতো হয়ে গেছে।”

পানি বিশেষজ্ঞদের মতে, ১৯৬১ সালে শুরু হওয়া এবং ১৯৭৫ সালে শেষ হওয়া ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক বিপর্যয় ঘটেছে। স্প্রিঙ্গার নেচারের ‘ডিসকাভার ওয়াটার’ জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

অন্যদিকে, গড়াই নদীসহ অন্যান্য শাখা নদী সচল রাখতে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং প্রকল্প পরিচালনা করছে। তবে পদ্মায় পানির প্রবাহ না থাকলে এই নদীগুলো স্থায়ীভাবে মৃতপ্রায় হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পদ্মার পানির ওপর নির্ভরশীল দেশের বৃহত্তম সেচ প্রকল্প ‘গঙ্গা-কপোতাক্ষ’ (জিকে) প্রকল্পও নিয়মিত পানি সংকটের মুখে পড়ছে।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের আলোচনা মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে হয়েছে, যেখানে নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায়নি। নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়।”

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মায় পানির প্রবাহ না থাকলে গড়াইয়ের সঙ্গে যুক্ত ১১টি নদী অস্তিত্ব সংকটে পড়বে। বর্তমানে গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখার চেষ্টা চলছে, কিন্তু মূল পদ্মায় পানির অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুত্র-বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar