1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৩০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ৬০টি ছাগল বিতরণ যশোরের বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা চাইলেন রাষ্ট্রের কাছে নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান যশোর সাব-রেজিস্ট্রি অফিসে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ, তোলপাড় ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে ২০ জনকে সনদ প্রদান সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাঙামাটিতে দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সমূহের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক উথোয়াই মং মারমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রশিক্ষণার্থীদের ব্যবহার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সেলাই মেশিন হস্তান্তর করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ও অন্যান্য আগ্রহী প্রশিক্ষণার্থীদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হলে প্রশিক্ষণার্থীরা দক্ষতা কাজে লাগিয়ে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে পরিবারভিত্তিক আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar