1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাট জেলা কারাগারে এক হাজতির মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট জেলা কারাগারে মো. কামাল হোসেন মিজান (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) শংকর মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার  সানকিভাঙ্গা গ্রামের মো. মোকছেদ শেখের ছেলে। একটি নাশকতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বাগেরহাট জেলা কারাগারে বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি মো. কামাল হোসেন মিজান (৪৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

জেল সুপার শংকর মজুমদার জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটায় হাজতি মো. কামাল হোসেন মিজান হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়া তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  মিজানের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কারা কর্মকর্তা। তিনি আরও বলেন, বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কামাল হোসেন মিজান ২০২৩ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন। ওইদিন থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।

এ বিষয়ে বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘মো. কামাল হোসেন মিজান নামে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে’।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar