1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুড়িগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৪১ জন খবরটি পড়েছেন

রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন স্থানে দূর্গা প্রতিমা ভাঙচুর, মন্ডপ ও মন্দিরে হামলা এবং হিন্দুদের বাড়ি-ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট (শাপলা চত্বরে) ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে এ কর্মসূচিতে  ঘাতক দালাল নির্মূল কমিটি , বাংলাদেশ মহিলা পরিষদ, সাম্প্রতিক কুড়িগ্রাম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। 

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, পৌর মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রামের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, মহিলা পরিষদের নেত্রী সুব্রতা রায় প্রমুখ । 

অন্যদিকে,জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি ব্যানারে একটি র্যালী আ.লীগ অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন নেতারা। 

এসময় উভয় প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar