1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৬ রাজাকার আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ায় ৬ রাজাকার আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৭১ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গোয়েন্দা পুলিশ ৬ জন কে গ্রেফতার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার আগড়া গ্রামের লুৎফর রহমান, নুর ইমাম ও খয়বর রহমান এবং বাঘারপাড়ার হোসেন আলী,আবু বক্কর ও আবুল হোসেন।

আটকৃতদের ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে।

আটকৃতদের  বিরুদ্ধে সম্প্রতি করা মানবতা বিরোধী অপরাধের মামলায়  গ্রেফতারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়েছে,  অভিযুক্তরা উপজেলার ইন্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,ইকরাম আলী,কওছার আলী ও আজিবর বিশ্বাসসহ ১০/১২ টি বাড়িতে ১৯৭১ সালের ৫ জুন অগ্নিসংযোগ ও লুটপাট করে । এছাড়া মুক্তিযোদ্ধা আসেক আলীকে তার বাড়ি থেকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে চিত্রা নদীর তীরে গুলি করে হত্যা করে।

মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের পর ২১ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিনসদস্যের বেঞ্চ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যশোর জেলা পুলিশ ২৩ অক্টোবর পরোয়ানা হাতে পাওয়ার পরে ২৪ অক্টোবর উর্ধতন কর্মকর্তার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ  অফিসার রুপন সরকার ও বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ রাজাকার কে গ্রেফতার করে ঢাকা আন্তর্জাতিক আদালতে পাঠান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar