1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষাপ্রতিষ্ঠানের দপ্তরি, পিয়ন, ঝাড়ুদার হলেন প্রিসাইডিং,পোলিং ও সহকারী পোলিং অফিসার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শিক্ষাপ্রতিষ্ঠানের দপ্তরি, পিয়ন, ঝাড়ুদার হলেন প্রিসাইডিং,পোলিং ও সহকারী পোলিং অফিসার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৩২ জন খবরটি পড়েছেন

পীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগ পেয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী দপ্তরি, পিয়ন, ঝাড়ুদার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। 

ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীর তালিকা দেওয়া হয়। ওই তালিকা রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা তালিকা থেকে পছন্দমতো প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগ দেন। 

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, এবারের ইউপি নির্বাচনে পোলিং অফিসার পদে শিক্ষাপ্রতিষ্ঠানের ঝাড়ুদার, দপ্তরি, পিয়ন এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীকেও নিয়োগ দেওয়া হয়েছে। 

উপজেলার শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনের স্বাক্ষরে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার সাজু মিয়া ও দপ্তরি আব্দুল খালেক মিয়া। 

এ বিষয়ে বক্তব্য জানতে শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক বলেন, আমরা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নামের তালিকা চেয়েছি। তারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেভাবেই নির্বাচনী দায়িত্বে নিয়োগ দিয়েছি।
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar