1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়ায় নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নওয়াপাড়ায় নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৯৫ জন খবরটি পড়েছেন

আজ রাত ১২টা এক মিনিট থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


নওয়াপাড়া নদী বন্দর এলাকায় নৌযান শ্রমিকদের ওপর হামলা-নির্যাতন, লবণঘাটে এমভি সাইফুল্লাহ আফ্রিন জাহাজের তিন স্টাফকে কুপিয়ে জখম, ঘাট মালিক কর্তৃক হয়রানির শিকারসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার সভাপতি মো. ইমরান মাস্টার।

এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা শাহ্ মারুফ আহমেদ, নৌযান শ্রমিক নেতা আজিজ মাস্টার, ইমরুল ড্রাইভার, নাজমুল হোসেন, সোহরাব মাস্টার, বাদল মাস্টার, সিরাজ ড্রাইভার, এজাজুল ড্রাইভার, আহাদ মাস্টার, কবীর ড্রাইভার, উজ্জ্বল মাস্টার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজারসহ যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।

সভায় বক্তারা বলেন, তাদের ঘোষিত দাবি দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এছাড়া বন্দর এলাকায় অনিয়ম ও নৌযান শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar