1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চেয়ারম্যান যখন পাহারাদার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

চেয়ারম্যান যখন পাহারাদার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

সেই ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে ঠাকুরগাঁও জেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেন মো. সোহাগ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নৌকা প্রতীক নিয়ে সে নির্বাচনে প্রতিদ্বন্দিতার সময় তিনি জনগনকে দেয়া প্রতিশ্রুতি পূরণে টানা চার বছর ধরে প্রতিরাত জেগে পাহারা দিয়ে নিজের ইউনিয়নবাসীদের আগলে রেখেছেন।

মো. সোহাগ এখন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এলাকার নাইটগার্ড কাম চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন ।

সোহাগ  চেয়াম্যান জানান, মোহাম্মদপুরসহ জেলাজুড়ে এক সময় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটতো। এছাড়া এই ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে একে অপরের নামে মামলা করে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার মামলার খরচ চালাতে চালাতে উভয় পক্ষই নিঃস্ব হতো।

তিনি বলেন, আমি নির্বাচনী ইশতেহারে এ বিষয়গুলো সমাধান করার প্রতিশ্রুতি দেই । এনিয়ে ব্যাপক সাড়া পড়ে যায় এবং ইউনিয়নের মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে। সেই প্রতিশ্রুতি মতাবেক কাজে নেমে পড়ি ।স্থানীয়ভাবে এলাকার মানুষের অভিযোগ সমাধান করা শুরু করি । মামলার ফলে নিজের ক্ষতির বিষয়টি বোঝাতে সক্ষম হওয়ায় সুন্দর ফলও পেতে থাকি । কমে যায় মামলা-মোকদ্দমা  ।

থানায় আসা অভিযোগের পরিমাণ সবচাইতে কম থাকায় সোহাগের ইউনিয়ন থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়ে কমিউনিটি পুলিশিং ২০২১ পুরস্কার দেওয়া হয় তাকে।

সোহাগ বলেন, ‘চৌকিদারদের অসাবধানতা ও সঠিক মনিটরিং এর অভাবে রাতের বেলায় চুরি, ডাকাতি শুরু হয়। এতে করে আমি নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছিলাম না। “তাই নিজেই সারা রাত জেগে ইউনিয়নের পাহারা দেয়া শুরু করি।’

‘এলাকার বিভিন্ন পয়েন্টে চৌকিদার পাহারা বসিয়ে রাতভর নিজেই মনিটরিং করি। দিনে সাড়ে চার ঘন্টা করে ঘুমানো শুরু করি। প্রতিদিন ফজরের নামাজের পর ঘুমাতে যাই। আবার সকাল সাড়ে দশটায় পরিষদে যাই। এই কাজে প্রথমে কষ্ট হলেও এখন বেশ উপভোগ করছি। আর ফলস্বরূপ আমার এলাকায় কোনো প্রকার চুরি, ডাকাতির মতো অপরাধ সংঘটিত হচ্ছে না।’

ঠাকুরগাঁও উপজেলার চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু জানান, সোহাগ চেয়ারম্যানের পাহারা দেয়াটা এখন জেলায় আলোচ্য বিষয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar