1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১ কিঃমিঃ ধাওয়া করে বাঘের মুখ থেকে ছেলেকে বাঁচালেন মা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

১ কিঃমিঃ ধাওয়া করে বাঘের মুখ থেকে ছেলেকে বাঁচালেন মা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৭ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার বড়ি ঝিরিয়া গ্রামে ৮ বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়চ্ছিল চিতাবাঘ। বাঘের পিছন পিছন এক কিলোমিটার ধাওয়া করে, তার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে বাঁচান কিরণ নামের এক নারী । 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কিরণ তার বাড়ির বাইরে রান্না করছিলেন। তার তিন সন্তান পাশেই খেলছিল। কখন যে একটি চিতাবাঘ এসে তার সন্তানদের দিকে নজর দিয়েছে, তা টেরও পাননি কিরণ। চিতাবাঘটি নিশানা করেছিল তার ৮ বছরের ছেলে রাহুলকে।

কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে মুখে করে নিয়ে দৌড় দিয়েছিল চিতাবাঘটি। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেননি কিরণ। বাঘের পিছু পিছু জঙ্গলের দিকে এক কিলোমিটার দৌড়ান তিনি। ধাওয়া করতে দেখে বাঘও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতে শিকারকে মুখে নিয়েই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে।

কিন্তু কিরণ ছাড়ার পাত্রী নন। এবার তিনি খুব ধীর মস্তিষ্কে ছেলেকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। বাঘটিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন। বাঘও নাছোড়। বাঘের একেবারে কাছে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের উপর হামলা চালায় বাঘটি। কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় চিতাবাঘটি। পরে আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করেন কিরণ।

এ বিষয়ে মা কিরণ জানান, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে রাহুলকে মুখে কামড়ে ধরে জঙ্গয়লে পালিয়ে যা চিতাবাঘটি। পরে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে বাঘের সঙ্গে রীতিমতো লড়াই শেষে ছেলেকে ছিনিয়ে আনেন তিনি। বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar