1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (১৮ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৭:০০

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কলকাতার উত্তর চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় মণ্ডপে আশ্রয় নেওয়া ও বের হওয়ার চেষ্টাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনার পরপরই পুলিশ মণ্ডপটি সিল করে দিয়েছে এবং পুজো কমিটির সদস্য ও দায়িত্বরত নিরাপত্তা সংস্থার কর্মীদের আটক করেছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “বৃষ্টির জন্য প্রেশার কুকার এফেক্ট তৈরি হয়ে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি নামায় ভিতরের লোক বাইরে যেতে চাইছিলেন না ও বাইরের থেকে দর্শনার্থীরা ভিতরে ঢুকতে চাইছিলেন।”

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরু গলিতে অবস্থিত এই মণ্ডপে ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ছিল না। ভিআইপিদের জন্য একটি পথ সংরক্ষিত থাকায় সাধারণ দর্শনার্থীদের বের হওয়ার পথে তীব্র চাপ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে এলেও অ্যাম্বুল্যান্স চলাচলে বিঘ্ন ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার তদন্তের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে তদন্ত শেষ হওয়ার আগে আমি কোনো বিবৃতি দিতে পারি না, তবে আমি আশ্বাস দিচ্ছি যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যথাযথ তদন্ত করা হবে। সকল পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar