1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, গুরুতর আহত-৩ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগরে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, গুরুতর আহত-৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১০ জন খবরটি পড়েছেন


যশোর-খুলনা মহাসড়কের তালতলা সংলগ্ন আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বিকালে নওয়াপাড়া এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টটির সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্র চালক সুমন মোল্যা(২৫)ফুলতলার জামিরা এলাকার জাহাঙ্গীর মোল্যার ছেলে।

আহত অপর ৩জন হলেন, উপজেলার একতারপুর এলাকার নিশাত বেগম (৩৭), ফুলতলা এলাকার রফিকুল (৬০) ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়াগামী মাহেন্দ্রটির সাথে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্র চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মাহেন্দ্রতে থাকা অপর ৩জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ইফাত শারমিন দিপ্তী জানান, গুরুতর আহত ৩জনকে খুমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহত সুমন মোল্যা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar