1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুড়িগ্রামে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নানা আয়োজনে কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে কুড়িগ্রাম জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে পৃথক শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পার্ঘ অর্পন করা হয়। 

এতে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযাদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর প্রতীক আব্দুল হাই, সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক।দিবসটি পালন উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও  আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১’র এই দিনে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমনে পাক সেনাদের হটিয়ে মুক্ত হয় কুড়িগ্রাম। এদিন স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত না হলেও এ জেলায় সেদিন উদিত হয় স্বাধীন বাংলার পতাকা। বিজয়ের সেই দিন বিজয় উল্লাসে মেতে উঠে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ। 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম ছিল ৬ ও ১১ নম্বর সেক্টরের অধীন। শুধুমাত্র ব্রহ্মপুত্র নদ দ্বারা বিছিন্ন মুক্তাঞ্চল রৌমারীতে ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন ক্যাম্প। ৬ নং সেক্টরের কোম্পানি কমান্ডার আব্দুল হাই এর নেতৃত্বে পাক সেনাদের হটিয়ে একে একে মুক্ত করে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারী, উলিপুর। এরপর পাক সেনারা শক্ত ঘঁাটি গড়ে তোলে কুড়িগ্রাম শহরে। ৫ ডিসেম্বর হাই বাহিনী তিন দিক থেকে পাক সেনাদের ঘিরে ফেলে। পাশাপাশি মিত্র বাহিনীর বিমান হামলায় বেসামাল হয়ে পালিয়ে যায় পাক সেনারা। মুক্ত হয় কুড়িগ্রাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar