1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমকালো আয়োজনে অভয়নগর মুক্ত দিবস উদযাপিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

জমকালো আয়োজনে অভয়নগর মুক্ত দিবস উদযাপিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ জন খবরটি পড়েছেন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রেখেছেন। যশোরের অভয়নগরে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তাদের তালিকা জমা দেওয়ার আহবান জানান, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডর ফোরামের ভাইস চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে অভয়নগর মুক্ত দিবস উপলক্ষে নওয়াপাড়া ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

           যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে- বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ

অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার প্রমুখ।

আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ৯ টায় একই মাঠে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় বিশাল আনন্দ শোভাযাত্রা যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছিল অভয়নগরের লাখো মানুষ। ২৪ ঘন্টার সম্মুখ যুদ্ধে হানাদার মুক্ত হয়েছিল অভয়নগরের মাটি ও মানুষ। উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস হিসেবে উদযাপন করে আসছে অভয়নগরবাসী। দিবসটি উপলক্ষে অভয়নগরের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্ণিল সাজে সাজানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar