1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেঁচে থেকেও মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

বেঁচে থেকেও মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

সুস্থ শরীরে জীবিত অবস্থায় জীবন কাটালেও তিনি আজ মৃত ! স্বশরীরে উপস্থিত হাযির হয়েও তিনি নিজেকে জীবিত প্রমান করতে পারছেন না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চরম পরিহাসের সাথে নিজের দূর্ভাগ্য নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। মৌলভীবাজার জেলার রাজনগর রাজাপুর গ্রামের সন্তান এই বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতার জন্য যে মানুষটা অস্ত্র হাতে জীবনবাজী রেখে যুদ্ধ করেছিলেন। তিনি ১৯৭১ সালে কুলাউড়ার লুহাইউনি চা বাগানে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে সমরে অংশ নিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম  শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকাভুক্ত করা হয়েছে। অন্যের করা ভূলের খেসারত হিসেবে বেঁচে থেকেও ম্মারা যাওয়ার যন্ত্রনা থেকে মুক্তিপেতে তিনি সরকারের বিভিন্ন দপতরে আবেদন করে স্বশরীরে উপস্থিত হয়ে জীবিত সনদ পাচ্ছেন না।

কেন এই বিপত্তিঃ  খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি জীবিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে কে শহীদ হিসেবে তালিকাভূক্ত করায় এই বিপত্তির সৃষ্টি। এর ফলে তিনি জীবিতের তালিকায় নিজের নাম তালিকাভুক্ত করতে পারছেন না। এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় না থাকায় তিনি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ২০১৪ সালের ১৪ মে সভায় তার আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে তাকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করে।  

অথচ ২০১৪ সালের ১ জুন রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে আব্দুল হান্নানের নাম শহিদ মুক্তিযোদ্ধাদের তালিকায় পাঠানোর কারনে ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয় থেকেও শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভায় বিষয় টি  জানতে পারেন।

গত ১৮ জানুয়ারি এর সুরাহার জন্য মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদনের করার  ১১ মাস  অতিবাহিত হলেও আজ পর্যন্ত সমাধান হয়নি।

মৃত থেকে জীবিত হতে  তিনি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলে জানান এই বিব্রতকর পরিস্থিতির শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ।

জানতে চাইলে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, এ বিষয়ে আমি কিছু অবগত নই। তিনি খোঁজ নিয়ে দেখবেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar