1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুতাপেটার নির্দেশ দাতা বহিস্কৃত সেই  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জুতাপেটার নির্দেশ দাতা বহিস্কৃত সেই  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৬২ জন খবরটি পড়েছেন

মহেশপুরে জুতাপেটার নির্দেশ দাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা বিপাশসহ ৬ জনের নামে মহেশপুর থানায় মামলা দায়ের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থানা ও বাদির এজাহার সূত্রে প্রকাশ, নির্যাতিত যাদবপুর ইউপির সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন সরকার বাদি হয়ে রোববার রাতে মহেশপুর থানায় এই মামলা দায়ের করেন। যার নং ৩১ তারিখ-১৩/১২/২১ইং।

মামলায় উল্লেখিত আসামীরা হলেন, বহিস্কৃত মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মহেশপুর ক্যাম্পপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুজ্জামান বিপাশ (৩০), একই এলাকার মৃত শাহাজান আলীর ছেলে সাদ্দাম হোসেন(৩০) এবং কদমতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে আমির হোসেন(২৫) সহ অজ্ঞাত আরো ৩ জন।

আসামীরা গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে হোসাইনের অসুস্থ বাবা-মায়ের সামনে তাকে জুতাপেটা করে লাঞ্চিত করে। ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরের দিন সকালে আবারও হাসপাতালে যেয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। ওই ঘটনায় তার বাবা আরো অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা তাকে যশোর রেফার্ড করে দেয়। তারা রোগী নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১০ ডিসেম্বর রোগী মারা যায়। এই ঘটনায় জেলা ছাত্রলীগ ১১ ডিসেম্বর বিপাশকে বহিষ্কার করেন।

এজাহারে হোসাইন সরকার তার বাবার মৃত্যুর কারণ হিসেবে এই ঘটনাকেই দায়ি করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বাদির অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার বিষয়ে তার জানা নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar