1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জোড়া মাথার লাবিবা-লামিসার অস্ত্রোপচার হয়েছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

জোড়া মাথার লাবিবা-লামিসার অস্ত্রোপচার হয়েছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ জন খবরটি পড়েছেন
সংগৃহিত ছবি

জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকাল ৮ টায় অচেতন করার পর ৩২ জন চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারে অংশ নেন বলে জানা গেছে। দীর্ঘ সাড়ে চার ঘন্টা ধরে চলে প্রথম পর্যায়ের অস্ত্রোপচার।

এই অপারেশনে কসমেটিক বিভাগের নেতৃত্ব দেওয়া হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আইয়ুব আলী জানান, আজকের অপারেশন সফলভাবে হয়েছে এবং তাদের জ্ঞান ফিরেছে,তারা আইসিইউতে আছে । এখন আগামী ৬ সপ্তাহ পর্যন্ত তাদের নিবীড় পর্যবেক্ষনে রেখে পরবর্তী ধাপের অস্ত্রোপচার করা হবে।

নীলফামারী জেলার জলঢাকার যদুনাথপাড়ায় বর্তমান আড়াই বছর বয়সের লাবিবা ও লামিসা ২০১৯ সালের ১৫ এপ্রিল জোড়ামাথা নিয়ে জন্মগ্রহন করে। তারা ওই গ্রামের লালমিয়া ও মনুফা দম্পতির কন্যা। তাদের পিতা পেশায় একজন রাজমিস্ত্রির জোগালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, এই অপারেশনটা বেশ জটিল। এখানে প্লাস্টিক সার্জারির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আজ অপারেশনে বিদেশ থেকে আনা একটা সিলিকন বল ( টিস্যু সম্প্রসারণ বল)  বসানো হয়েছে। এর ফলে তাদের টিস্যু তৈরি হবে।

এটা আলাদা করার ক্ষেত্রে প্রথম ধাপ যেটা আন্তর্জাতিক ভাবে এই ধরণের অপারেশনের ক্ষেত্রে এই প্রাকটিস করা হয়।

তিনি বলেন, শিশু দুটির মেরুদণ্ড, পায়ুপথ এবং যোনি একসঙ্গে জোড়া লেগে আছে।

এক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন “আমাদের লক্ষ্য অপারেশন সাকসেসফুল করা এবং শিশু দুইটাকে পূর্ণাঙ্গ নারীর অঙ্গ-প্রত্যঙ্গ স্থাপন করা। ভবিষ্যতে যাতে তারা নারী হিসেবে কোন জটিলতার মধ্যে না পড়ে”।

এই অপারেশনে তিনটি ধাপ প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানালেও মি. আলী বলছেন, দুই ধাপেই তারা শেষ করতে পারবেন বলে আশা করছেন। সুত্র- বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar