1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ জন খবরটি পড়েছেন

 ফয়সাল মাহমুদ ,নড়াইল

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যৌতুকের দাবিতে নড়াইলে স্ত্রী সনিয়া বেগমকে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী গাউচ মিনাকে (৪০) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

এ মামলায় অপর আসামি সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত।

আসামী গাউচ মিনা নড়াইলের নড়াগাতি থানার খাষিয়াল গ্রামের খবির মিনার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আসামী গাউচ মিনার সাথে ২০১১ সালের মার্চ মাসে সনিয়া বেগমের বিয়ে হয়। গাউচ মিনা ও সাহিদা বেগম বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সনিয়ার ওপর নির্যাতন করত।

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে সনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। মোট ১৬ জনের স্বাক্ষ্য শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাউচ মিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar