যশোরে মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত কলেজ ছাত্র নয়ন হোসেন(১৭) জেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে আমদাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আজ মঙ্গোলবার(১৪ ডিসেম্বর) মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ছুটিপুর বাজারের দিকে যাবার সময় পতেঙ্গালি মোড়ে একটি যাত্রীবাহী বাস কে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় । এসময় সেখানে থাকা ইটের গাদায় ধাক্কা লেগে বুকে আঘাত পান ।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।