1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্স সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক রফিক ইসলাম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

বুটেক্স সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক রফিক ইসলাম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ জন খবরটি পড়েছেন

মিনহাজ উল ইসলাম অপি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাটেবিসাস) ২০২১-২২ বর্ষের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান (৪৩ ব্যাচ) এবং সাধারন সম্পাদক মোঃ রফিক ইসলাম (৪৩ ব্যাচ)।

বুধবার (১৫ ডিসেম্বর) স্বচ্ছ ও সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় বুটেক্স সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন মো. মেহেদী হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বিতা করেন ৪৩ তম ব্যাচের মোঃ রফিকুল ইসলাম ও দিবাকর সজীব।

সর্বমোট ২৩ টি ভোটের মধ্যে ১৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়। বুধবার দুপুর ১২ টা থেকে ১২.৩০ পর্যন্ত আধঘন্টা সেমিনার রুমে ভোটগ্রহন চলে।

পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান কমিশনার হিসাবে ছিলেন বাটেবিসাসের প্রধান উপদেষ্টা ও আইপিই বিভাগের বিভাগীয় প্রধান সেলিমা সুলতানা শিমু। 

এছাড়া, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন বুটেক্স সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং লতিফুর রহমান লিটন। আর নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহমুদুল হাসান এবং আইপিই বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম তুষার।

নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বুটেক্স ৪৩ তম ব্যাচের টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম একই ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য মো. আবুল কাশেম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহ আলীমুজ্জামান বিলাল, বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন।

এসময় মাননীয় উপাচার্য মহোদয় বুটেক্স সাংবাদিক সমিতির ভূয়সী প্রশংসা করেন এবং  সাংবাদিক সমিতিকে নানান দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ও নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar