1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের  রৌমারীতে স্বামী-সন্তান কে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযুক্ত গৃহবধূ কারাগারে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুড়িগ্রামের  রৌমারীতে স্বামী-সন্তান কে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযুক্ত গৃহবধূ কারাগারে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ জন খবরটি পড়েছেন


 এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে (৮ মাস) বয়সের শিশু সন্তান ও স্বামী সোহেল রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে শারমিন খাতুন নামের এক গৃহবধূকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় নামক এলাকায় স্বামী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাতে গ্রামবাসি ওই গৃহবধূকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে।

অভিযোগ ও পরিবার সূত্র জানা গেছে, উপজেলার কাউনিয়ার চর মধ্যপাড়া গ্রামের সাহেব মিয়ার ছেলে সোহেল  রানা (২৬) এর সাথে শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামের সাহাজুদ্দীনর মেয়ে শারমিন খাতুন (২০) এর গত দুই বছর আগে বিয়ে  হয়। বিয়ের পর থেকে তাদের  দাম্পত্য জীবন ভালই চলছিল। তাদের ঘরে  শান্ত মিয়া নামের (৮ মাস) বয়সের ছেলে সন্তানও রয়েছে। গত কয়েক  দিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্য পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এরই জের ধরে শনিবার সন্ধার দিকে গহবধু শারমিন তার সন্তানকে  হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। পরে তার স্বামী সোহেল রানা  সন্তানকে বাঁচাতে  এগিয়ে আসলে তাকেও এলোপাতারি ভাবে কোপাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাবা সোহেল রানা ও সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে ভর্তি করে।

অভিযুক্ত শারমিনের নামে হত্যা প্রচেষ্টা মামলা দিয়ে আজ রোববার সকালে  কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar