1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ জন খবরটি পড়েছেন


এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃত ওই গৃহবধুর নাম চায়না খাতুন (৩০)। তিনি উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর নামাচর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসলামপুর মৌজার নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জননী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চায়না খাতুন বাড়ির উঠানে  ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান থেকে চিটা উড়ানোর কাজ শেষ করে বিদ‍্যুৎ সংযোগ বন্ধ না করেই চলে আসে। পরে সন্ধ্যায় মেইন সুইচ অফ না করে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন চায়না। বাড়ির লোকজন  তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar