মোঃ নাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের মোংলার পৌর এলাকায় ইজিবাইকের মটরে ওড়না পেচিয়ে আল্পনা গোলদার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত আল্পনা (৮) সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার আসিফ গোলদার এর কন্যা।
নিহতের স্বজনেরা জানান, সোনাইলতলা ইউনিয়নের আসিফ গোলদারের মেয়ে শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে তার দাদীর সাথে হলদিবুনিয়া ফুফুর বাড়ি আসছিল। পথিমধ্যে হাজীপাড়া সড়কে অসাবধানতাবশত ইজিবাইকের মটরের সাথে তার ওড়না পেচিয়ে গলায় ফাস লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।