1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৬৯ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

নতুন বছরের শুরুতেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থী মারা গেছেন। এসময় আহত হয়েছে্ন আরও  ২০ জন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বছরে জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত বৈষ্ণদেবীর মন্দিরে পূজা দিতে আসা বহু ভক্ত মন্দির  চত্বরে ভিড় জমালে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে দূর্ঘটনাটি ঘটে।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেছেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং  জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের প্রত্যেক কে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষনা দিয়েছেন।  

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার কথা বলা হয়েছে। এতে আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলেও জানানো হয়।
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar