1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গনবিক্ষোভে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

গনবিক্ষোভে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪৭৭ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

গনবিক্ষোভের কারনে ক্ষমতায় পূনর্বহালের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষনা দিয়েছে, সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি এক টেলিভিশন ভাষনে বলেছেন, তিনি দেশটিকে “বিপর্যয়ের দিকে যাওয়া থেকে ফিরিয়ে আনতে” তার যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু “সমঝোতায় পৌঁছানোর জন্য যা দরকারি, সব কিছু করার পরও…সেটি ঘটেনি”।

তিনি বলেন, সুদান একটি “বিপজ্জনক মোড়ে রয়েছে, যা তার সমগ্র অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে”।

“আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এই মহান দেশের অন্য একজন পুরুষ বা নারীকে সুযোগ দেব… একটি বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সময় পার করতে সাহায্য করার জন্য।”

রোববার রাজধানী খার্তুম ও ওমদারমান শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা “জনগণের কাছে ক্ষমতা” দেয়ার পক্ষে স্লোগান দেয় এবং সামরিক বাহিনীকে রাজনীতি ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

গত অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মি. হামদককে গৃহবন্দী করেছিল। কিন্তু যার নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয়, তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়।

সম্পূর্ণ বেসামরিক শাসনের দাবিতে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীরা চুক্তিটি প্রত্যাখ্যান করে।

তার পদত্যাগের দিনে খার্তুমে দিনভর বিক্ষোভ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে ওই বিক্ষোভের সময় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar