ফিলিপাইনে সড়কে ছোট একটি ট্রাক উল্টে গিয়ে শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানিয়েছে, বড়দিন উপলক্ষ্যে বুধবার আয়োজিত এক পার্টিতে যোগদানের জন্য মিন্দানাও দ্বীপের সমুদ্র সৈকতের একটি রিসর্টে যাওয়ার সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।
ট্রাকে প্রায় ৫০ জন লোক গাদাগাদি করে ভ্রমন করছিল। ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
বালিঙ্গাসাগ পৌর এলাকার পুলিশ প্রধান মেজর তিওডোরো ডি ওরো বলেন, এতে তিন বছরের এক শিশুসহ ১১ জন মারা গেছে। আরও তিনজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এক ডজন শিশুসহ বেশ কিছু যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছে।
আহত চালক চিকিৎসা পাওয়ার পর পালানোর প্রচেষ্টা চালায়। তবে, তাকে গ্রেফতার করা হয়েছে।
ডি ওরো বলেন, ট্রাকটি তিনটি ট্রাকের একটি বহরের অংশ ছিল। তবে বাকি দুটি ট্রাক দুর্ঘটনামুক্ত ছিল।