1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৫৯ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নিজাম উদ্দিন  (৩০) নামে একজন মোটরসাইকেল ও মেহগনিগাছ বোঝাইকৃত নসিমনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। নিহত নিজাম উদ্দিন  বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মুন্নু সেখের ছেলে। 

সোমবার বিকেলে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মধুখালীর জাহাপুর ইউনিয়নের মান্নান মাস্টার সড়ক নামক স্থানে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেছেন। 

জাহাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু জানান, মান্নান মাস্টার সড়ক দিয়ে গাছ বোঝাইকৃত একটি নসিমন মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উঠতেছিলো। এ সময় ফরিদপুর হতে বোয়ালমারী গামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আরো দুই মোটরসাইকেল আরোহী ও নসিমন চালকসহ তিনজনকে মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে মারাত্মক  আহত তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar