1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিহত ইউপি মেম্বার উত্তম সরকারের পরিবারকে নগদ টাকা ও শীতবস্ত্র দিয়েছে অভয়নগর আওয়ামী লীগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নিহত ইউপি মেম্বার উত্তম সরকারের পরিবারকে নগদ টাকা ও শীতবস্ত্র দিয়েছে অভয়নগর আওয়ামী লীগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪১৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


অভয়নগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সুন্দলী ইউনিয়নের নিহত ইউপি মেম্বার উত্তম সরকারের পরিবারের হাতে নগদ টাকা ও শীতবস্ত্র দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাকা ও পোশাক বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুভাস রায়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সমীরণ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রউফ মোল্যা,সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আলম মিনা, জহিরুল হক লিখন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ।

আলোচনাসভা শেষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিহত উত্তম সরকারের স্ত্রীর হাতে নগদ ৭০ হাজার টাকা ও তাঁর দুই শিশুসন্তানের হাতে শীতের পোশাক তুলে দেন। এছাড়া নিহতের স্ত্রীর জন্য চাকরীর ব্যবস্থা ও দুই শিশুসন্তানের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’ নামে এক চরমপন্থী দলের সদস্যের গুলিতে নিহত হন নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar