1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদারীপুরে পৌরসভা উপকেন্দ্রে করোনা ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

মাদারীপুরে পৌরসভা উপকেন্দ্রে করোনা ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯৩৭ জন খবরটি পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদারীপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌরসভার ব্যবস্থাপনায় পৌরভবন উপকেন্দ্রে গত বছর ২ সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। যা এখনো চলমান রয়েছে। সরকারি হাসপাতাল কেন্দ্রগুলো ছাড়া একমাত্র পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কার্যক্রম গ্রহণ করায় একদিকে যেমন সরকারি টিকাদান কেন্দ্রেগুলোতে ভিড় কমেছে। অন্যদিকে করোনা টিকা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। কোনো ধরণের ভোগান্তি ছাড়া সরকারি বিধি অনুযায়ী টিকা নিতে পেরে স্বস্তিবোধ করছেন সাধারণ মানুষ।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে শত শত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।

মিউনিসিপ্যাল এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, “সারা বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেয়া হয় সাধারণত সরকারি হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স। সেখানে আমরা মানবিক দিকটা বিবেচনা করে পৌরসভায় একটি করোনার টিকাদান উপকেন্দ্র চালু করেছি। এখানে পৌরসভার লোকজন ছাড়াও মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন টিকা নিতে পারবেন এবং নিচ্ছেন। এখানে ১ম ডোজ, ২য় ডোজ এবং বুস্টার ডোজও চলমান আছে। আমাদের পৌরসভার যারা টিকাদান কর্মী আছে তার নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের অনলাইনের কাজে সহায়তা করছে বিডি ক্লিন নামে একটা এনজিওর স্বেচ্ছাসেবীরা। টিকাদান করেন পৌরসভার কর্মীরা। এখানে আর্থিক দিকটাও আছে যা পৌরসভা থেকে ব্যয় করা হচ্ছে। এ পর্যন্ত ১৮ বছরের ঊর্ধে প্রায় ৪০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সুপারভাইজার হিসেবে কাজ করছেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, সচিব খন্দকার ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। সারা বাংলাদেশের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম আমরা মাদারীপুর পৌরসভা এবং সাভার পৌরসভা চালিয়ে যাচ্ছি।”

মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, “মাদারীপুরের অন্যান্য পৌরসভায় লোকবল নেই, তাই মাদারীপুর পৌরসভা উপকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar