1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্রি ফায়ার গেম খেলতে না পারায় বাবার ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

ফ্রি ফায়ার গেম খেলতে না পারায় বাবার ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭১ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় ফ্রি ফায়ার গেম খেলতে না পারায় বাবার ওপর অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক হোসেন (১৪) ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। সে উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, তৌফিক বেশ কিছুদিন ধরে ফ্রি ফায়ার গেম খেলার জন্য মোবাইল কিনতে তার পিতাকে চাপ দিচ্ছিলো। মঙ্গলবার তৌফিক বাড়ির পাশের একটি রেইন্ট্রি বাগানে বসে বন্ধুদের সাথে মোবাইলে গেম খেলছিলো। এ সময় তার পিতা জাকির হোসেন সেখানে গিয়ে ছেলেকে বকাঝকা করেন। একপর্যায়ে নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে তৌফিক। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। এরপর দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, নিহতের পরিবার দাবি করছে মোবাইল কিনে না দেয়ায় পিতার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar