1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিবন্ধন ছাড়ায় আজ থেকে যশোরে টিকা দেয়া হচ্ছে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

নিবন্ধন ছাড়ায় আজ থেকে যশোরে টিকা দেয়া হচ্ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ জন খবরটি পড়েছেন
corona vaccine

আজ বুধবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী গণটিকা কার্যক্রম। সকাল ৯টা থেকে ঈদগাহ মাঠে টিকার কার্যক্রম শুরু হয়েছে। দুই দিনে ১০ হাজার জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার অতিরিক্ত লোক এলেও টিকা দেয়ার প্রস্তুতি ব্যবস্থা থাকবে। যশোরের স্থায়ী বাসিন্দাদের জাতীয়পত্র দেখে টিকা দেয়া হবে। কোনো নিবন্ধন ও রেজিষ্ট্রেশন কার্ডের দরকার হবে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- যশোরের বাসিন্দা যারা পূর্বে টিকা নেননি, তারা গণটিকা কেন্দ্র থেকে সহজেই টিকা নিতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন আবশ্যক থাকছে না। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র থাকলেই টিকা নেয়া যাবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে চেয়ারম্যান অথবা কাউন্সিলের নাগরিক সনদপত্র দেখালেই টিকা পাওয়া যাবে। মানুষের আগ্রহ বাড়াতে গণটিকা কার্যকম সহজ করে দেয়া হয়েছে।


সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ‘আমাদের লক্ষ্য যশোরে শতভাগ মানুষকে টিকার আওতায় আনা। সবাই যেনো টিকা নেন। স্বাস্থ্যবিভাগের কাছে পর্যাপ্ত টিকা আছে। যারা টিকা নিতে চাইবেন তাদের সবাইকে টিকা দেয়া হবে। নির্ধারিত দুই দিনে ১০ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারপরও এর বাইরে কেউ আসলে সবাইকে টিকা দেয়া হবে।’

তিনি জানান, ‘যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে টিকা গণটিকা দেয়া হবে। এজন্য পাঁচটি বুথ করা থাকবে। প্রতিটি বুথে পাঁচজন করে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দুইজন নার্স ও তিনজন করে স্বেচ্ছাসেবক থাকবেন। এ পর্যন্ত জেলায় ৩২ লাখ ২২ হাজার ৬১২ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১৯ লাখ ৪৯ হাজার ৫০৯ জন প্রথম ডোজ, ১২ লাখ ৪৪ হাজার ৯৯ জন দ্বিতীয় ডোজ ও ২৯ হাজার চারজন তৃতীয় ডোজে টিকা নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar